৩১ ব্যাংকের এটিএম-ডিজিটাল সেবায় বিঘ্ন, দ্রুত জনবিজ্ঞপ্তির আহ্বান বাংলাদেশ ব্যাংকের
আকস্মিক প্রযুক্তিগত আপডেট বা সিস্টেম আপগ্রেডের কারণে ৩১ ব্যাংকের গ্রাহকদের ‘এটিএম ও ডিজিটাল লেনদেনে বিঘ্নের’ পূর্ববর্তী ঘোষণা দিতে পারেনি ব্যাংক ও প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান ইনফরমেশন কনসালট্যান্টস লিমিটেড (আইটিসি)। জরুরি ভিত্তিতে প্রযুক্তিগত মাইগ্রেশন চলমান, ফলে জনস্বার্থে ব্যাংকগুলোকে দ্রুত বিজ্ঞপ্তি দেয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি সেবা স্বাভাবিক না হওয়া পর্যন্ত গ্রাহকদের ধৈর্য ধরার এবং প্রয়োজনে বিকল্প চ্যানেলে লেনদেনের পরামর্শ বাংলাদেশ ব্যাংকের।
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ৪:৫৫